বুধবার ● ২৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় মহাজোট প্রার্থী স্বামীর নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে স্ত্রী পপি
পাইকগাছায় মহাজোট প্রার্থী স্বামীর নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে স্ত্রী পপি

এস ডব্লিউ নিউজ ॥
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মহাজোটের আ’লীগ প্রার্থী আকতারুজ্জামান বাবুর নির্বাচনী প্রচারণায় তাঁর স্ত্রী শারমিন আক্তার পপি গ্রামে-গ্রামে নৌকার গনসংযোগে নেমেছেন। গত কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভায় স্বামীর জন্য ভোট প্রার্থনা করে বক্তব্য রাখলে এ সব সভাতে যথেষ্ট সাড়া পড়েছে। এরই ধারাবাহিতায় বুধবার দিনব্যাপী শারমিন আক্তার পপি লস্কর ইউপির খড়িয়া ভড়েঙ্গার চক,খালপার, আলমতলা সর্বশেষ হেতালবুনিয়া আশ্রায়ন প্রকল্প চত্বরে প্রভাষক বাবলুর রহমানের আয়োজনে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠোন বৈঠকে মিলিত হন। দিনব্যাপী এ সভাতে উপস্থিত ছিলেন ল্স্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, রমেছা বেগম, বাকিবিল্লাহ, ময়না বেগম, সাবেক সেনা সদস্য রেজাউল, কালীপদ মন্ডল, স্বপ্না বেগম, শরবানু বেগম ,ধীমান সরদার,প্রসেন ঢালী, সঞ্জয় মন্ডল, নয়ন,মোতালেব আলী,রহমান রানা,আঃ রহমান প্রমুখ।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 