শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা-কয়রার এমপি বাবু ও পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর করোনা পজেটিভ
পাইকগাছা-কয়রার এমপি বাবু ও পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর করোনা পজেটিভ
পাইকগাছা প্রতিনিধি ।।
খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এবং পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর করোনা পজেটিভ নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার।গত ৩ সেপ্টেম্বর পাইকগাছা স্বাস্থ্য কর্মিরা এমপি আলহাজ্ব আকতারুজ্জামান বাবু ও পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর করোনা নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরিক্ষার জন্য পাঠালে ৪ সেপ্টেম্বর রিপোর্ট প্রকাশিত হলে সেখানে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এমপি আলহাজ্ব আতারুজ্জামান বাবু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর উভয়ে বেশ সুস্থ আছেন এবং চিকিৎসাধী আছেন বলে জানান উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর মুঠো ফোনে বলেন তিনি সুস্থ আছেন। তার শরীরে করোনা পজেটিভের কোন নমুনা ছিলনা। তারপরেও তিনি চিকিৎসাধী আছেন। অপরদিকে করোনা পজিটিভ বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন, এমপি বাবু নিজেই। তিনি জানান, করোনা পজিটিভ হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন। তিনি খুলনা মহানগরে থাকা তার নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে এখনও করোনার কোনো উপসর্গ নেই। 






মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 