শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » করোনা আক্রান্ত এমপি বাবু কে হেলিকপ্টর যোগে ঢাকায় নেয়া হয়েছে
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » করোনা আক্রান্ত এমপি বাবু কে হেলিকপ্টর যোগে ঢাকায় নেয়া হয়েছে
৬১৯ বার পঠিত
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা আক্রান্ত এমপি বাবু কে হেলিকপ্টর যোগে ঢাকায় নেয়া হয়েছে

---
পাইকগাছা প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে সাতটায় ি খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় ঢাকায় নেয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে(বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।তিনি এখন অনেক সুস্থ ও স্বাভাবিক আছেন।
এমপি আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এ তথ্য নিশ্চিত করেছেন।---
এমপির পারিবারিক সূত্র জানায়, আক্তারুজ্জামান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা পরীক্ষা করার জন্য গত ৩ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন। পরদিন শুক্রবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। জ্বর ছাড়া তার অন্য কোনো উপসর্গ তেমন নেই। চিকিৎসকদের পরামর্শে খুলনা নগরের টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে ঢাকায় নেয়া হয় ।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০ মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)