শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৪৯৩ বার পঠিত
শনিবার ● ২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশাশুনি  ---: আশাশুনিতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচী  পালন করা হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি পাউবো’র অফিস চত্ত্বরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক মেম্বর রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ইয়াহিয়া ইকবালের পরিচালনায় প্রধান অতিথির ভার্চুয়লের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নূরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদর ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম গাজী, বুধহাটা সভাপতি মুনছুর আলী, শ্রীউলা সভাপতি জামিরুল ইসলাম, প্রতাপনগর সভাপতি মোর্তাজুল ইসলাম, বড়দল সভাপতি জিএম মফিজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যাক্ত করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা থেকে নেতৃত্ব তৈরী করে জাতীয় পার্টিকে আগামীতে আরও শক্তিশালী করাতে প্রতি ইউনিয়নে দলীয় মনোনয়ন দিয়ে চেয়ারম্যান প্রার্থী তৈরী করার জন্য আহবান জানানো হয়। আলোচনা পূর্ব সকাল ১০টায় সমাবেশ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১১টায় র‌্যালী এবং সবশেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।





রাজনীতি এর আরও খবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)