মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে পাইকগাছার ওসি (তদন্ত) প্রত্যাহার
স্ত্রীকে অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে পাইকগাছার ওসি (তদন্ত) প্রত্যাহার
এস ডব্লিউৃ নিউজ:
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল এক নারীকে বিয়ের পর তা অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল এক নারীকে বিয়ের পর তা অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।গত ১৫ জুলাই ভুক্তভোগী ওই নারী খুলনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলে ওই দিনই তাকে পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করে নেয়া হয়।
খুলনা পুলিশ সুপার মো: মাহবুব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযোগের বিষয়টি সিনিয়র এক পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন। প্রশাসনিক কারণে সোহেলকে ক্লোজড করা হয়েছে।’এদিকে লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বর মাসে তার প্রথম স্বামী মারা যান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তার বাবা পুলিশ কর্মকর্তা হওয়ায় আগেই ওসি সোহেলের সাথে তার পরিচয় ছিল। একপর্যায়ে সোহেল তাকে বিয়ের প্রস্তাব দিলে চাকরি বাঁচানোর শর্তে রেজিস্ট্রি ছাড়াই ৫ লাখ টাকা কাবিনে কলেমা পড়ে বিয়ে হয় তাদের।
এরপর বিভিন্ন সময় তাদের শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি তার প্রথম স্ত্রী তাদের বিয়ের বিষয়টি জেনে গেলে সোহেল তাকে বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘গত ১৫ জুলাই সোহেল তার বাসায় এসে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায়। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে তিনি সমাধানের আশ্বাস দেন। এ ঘটনার পর থেকে সোহেল তাকে হুমকি দিচ্ছে।’
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম হোসেন সোহেল বলেন, ‘সাবেক এক সহকর্মীর মেয়েকে উপকার করতে গিয়ে ফাঁদে পড়েছেন তিনি। বর্তমানে ওই নারী তাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেইল করছেন। এমনকি এতে তার চাকরি, সংসার সবকিছুতে অশান্তি শুরু হয়েছে। ওই নারীকে বিয়ে বা তার সাথে শারীরিক সম্পর্কের পুরো বিষয়টিও মিথ্যা বলে দাবি করেন তিনি।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 