শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জাতীয় » ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে মোংলা ছেড়েছে কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান
প্রথম পাতা » জাতীয় » ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে মোংলা ছেড়েছে কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান
৪৮২ বার পঠিত
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে মোংলা ছেড়েছে কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

২২ দিনের শুভেচ্ছা সফরে  ভারত ও শ্রীলঙ্কার  উদ্দেশ্যে মোংলা ছেড়ে গেছে কোস্টগার্ডের জাহাজ “বিসিজিএস কামরুজ্জামান।” শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মোংলার দিগরাজ কোস্টগার্ড বার্থ থেকে ছেড়ে যায় কোস্টগার্ডের অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি) ‘বিসিজিএস কামরুজ্জামান।”


কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য “ন্যাশনাল লেভেল পলুশন রেন্সপন্স এক্সারসাইজ” এ অংশ নেবে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ “বিসিজিএস কামরুজ্জামান।” মোংলা সমুদ্র বন্দর থেকে রওনা দিয়ে জাহাজটি পথিমধ্যে ভারতের চেন্নাই ও শ্রীলঙ্কার কলম্বো সমুদ্র বন্দরে শুভেচ্ছা সফর করবে।

---১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক ও ১৫ জন অসামরিক ব্যক্তিকে নিয়ে ভারতের উদ্দেশ্যে গমন করা জাহাজটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম কিবরিয়া হক, (ট্যাজ), পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।


পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে জাহাজটিকে বিদায় জানান কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন, (ট্যাজ), বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। এসময় কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত সকল কর্মকর্তা এবং নাবিকবৃন্দের পরিবারবর্গ উপস্থিত থেকে তাদের প্রিয়জনদের বিদায় জানান।


এই শুভেচ্ছা সফর ও  মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং কোস্টগার্ড সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মপরিধি আরো বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। মহড়ায় অংশগ্রহণ ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যায়।





জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ