শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » শারদোৎউব উপলক্ষে নড়াইলে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন নেতাদের মতবিনিময়
প্রথম পাতা » আঞ্চলিক » শারদোৎউব উপলক্ষে নড়াইলে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন নেতাদের মতবিনিময়
৬৫৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শারদোৎউব উপলক্ষে নড়াইলে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন নেতাদের মতবিনিময়

 ফরহাদ খান, নড়াইল; ---আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুনের সঙ্গে পূজা উদযাপন নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, সাম্প্রদায়িক-সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে হবে। নিরাপত্তা বজায় রাখতে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা, সীমানা প্রাচীর তৈরি, পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ পূজামন্ডপে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া কোথাও কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ওসি, জরুরি সেবা ৯৯৯ ফোন অথবা আমাকে (পুলিশ সুপার) অবগত করবেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।  

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান (পিপিএম), জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি বাবুল সাহা, অসীম কুমার দাস, নিখিল কুমার সরকার, পরীক্ষিত শিকদার, তপন কুমার বিশ্বাস, মলয় কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নিয়েছি। সরকারি নির্দেশনা মেনে পূজামন্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি। ৫০০ শতাধিক পূজামন্ডপে এ বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যে সঠিক সংখ্যা জানা যাবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)