শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আইনজীবীর বাসায় রেখে বাল্য বিয়ে দেয়ার চেস্টায় ছেলের মামা ও মেয়ের নানাকে ২০ হাজার টাকা জরিমনা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আইনজীবীর বাসায় রেখে বাল্য বিয়ে দেয়ার চেস্টায় ছেলের মামা ও মেয়ের নানাকে ২০ হাজার টাকা জরিমনা
৫৬২ বার পঠিত
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আইনজীবীর বাসায় রেখে বাল্য বিয়ে দেয়ার চেস্টায় ছেলের মামা ও মেয়ের নানাকে ২০ হাজার টাকা জরিমনা

পাইকগাছায় আইনজীবীর বাসায়  রেখে বাল্য বিয়ে দেয়ার চেস্টায় মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম ছেলের মামাকে ১০হাজার টাকা ও মেয়ের নানাকে ১০ হাজার   টাকা  মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জানা গেছে,পাইকগাছায় বাল্য বিয়ের প্রস্তুতিকালে এক আইনজীবীর বাসা থেকে ১১ বছরের মাদ্রাসা ছাত্রী উদ্ধার ও বর সহ ৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভা সদরের বাসিন্দা নোটারিয়ান এ্যাডঃ মোহতাছিম বিল্লাহ’র বাসা থেকে শিশু শিক্ষার্থীকে উদ্ধার পুর্বক বর-কনে দু’পরিবারের ৭ জনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। কনে মেঘলা গড়ইখালী ইউপি’র শান্তা মহিলা মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রী।  নহর আলী গাজীর কনে শিশু শিক্ষার্থীসহ কয়রার সাতহালিয়া গ্রামের কেরামত ঢালীর ছেলে বর রেজোয়ান ঢালী (২১) কে নিজ বাসাবাড়িতে রেখে এ্যাড, মোহতাছিম বিল্লাহ’র চেম্বারে দু’পরিবারের স্বজনরা বাল্য বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ খবরটি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে পৌছালে তার নির্দেশে থানা পুলিশের এসআই হাফিজ ও উপজেলা আনছার ভিডিপির প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার মোঃ আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার মোঃ আব্দুর রহমান এবং পুলিশের কনস্টেবল মোঃ আরিফ সহ অন্যান্য সদস্যরা এ্যাডঃ মোহতাছিম বিল্লাহ’র বাড়ীতে বর-কনে ও তার চেম্বারে অভিযান চালিয়ে আরোও ৫ জনকে আটক করেন। আটককৃতরা হলো বর রেজায়ান ঢালী, তার মামা হযরত শেখ, ভগ্নিপতি ইয়াসিন গাজী, কনের নানা গড়ইখালীর খোকন গাইনসহ ২ জন মহিলা। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, বাল্য বিয়ের প্রস্তুতিকালে শিশু শিক্ষার্থী উদ্ধারসহ আইনজীবীর বাসা ও চেম্বার থেকে ৭ জনকে আটক করা হয়েছে। --- তিনি আরোও বলেন ইতোপুর্বে ঐ আইনজীবীর বিরুদ্ধে বাল্য বিবাহের অভিযোগ রয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আর্কাইভ