বুধবার ● ১৪ জুন ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নারী চিংড়ি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত
নারী চিংড়ি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি; ১৪ জুন দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন“ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে গোলাপ নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি.এম আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান,শেফালী বিবি, নিবার্হী পরিচালক, বনজীবি নারী উন্নয়ন সংগঠন। শুভেছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. আপনারা পুরুষের সমান কাজ করেও আপনাদের সম মজুরী থেকে বঞ্চিত করা হচ্ছে। নারী চিংড়ি শ্রমিক দলের সকল সদস্য যদি একতাবদ্ধ হন তাহলে সমঅধিকার ও সমমজুরী নিশ্চিত হবে।
আপনাদের অধিকার আদায়ে আমরা পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 