মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ক্রেতা ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছায় ক্রেতা ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা
খুলনার পাইকগাছার লতা বাজারে
মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অভিযোগে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও আল-আমিন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। এসময়ে স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন মন্ডল’কে ডেট অভার মাল বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে ৫ শত টাকা জরিমানা করা। এছাড়াও পরবর্তীতে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রিয় না করার জন্য বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। উপরে উল্লেখিত বিষয়ে উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, নির্বাচন অফিসার মোঃ ছামিউল আলম, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি সহ আনসার সদস্যবৃন্দ।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 