শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
৩৫৪ বার পঠিত
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  ১০ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে লিডার্স কার্যালয় কয়রার দক্ষিণ বেদকাশীতে--- অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

লিডার্স এর কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব গাজী শাহ আলম, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক জনাব মোঃ ওমর আলী মোল্লা ও আরও অনেকে।

সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে দক্ষিণ বেদকাশীর মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।

প্রধান অতিথি বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।





আঞ্চলিক এর আরও খবর

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক

আর্কাইভ