শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » শরণখোলায় বিএনপি ও যুবদলের ৫০ নেতাকর্মীর আ.লীগে যোগদান
প্রথম পাতা » রাজনীতি » শরণখোলায় বিএনপি ও যুবদলের ৫০ নেতাকর্মীর আ.লীগে যোগদান
৪০১ বার পঠিত
শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরণখোলায় বিএনপি ও যুবদলের ৫০ নেতাকর্মীর আ.লীগে যোগদান

---


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি; বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও যুবদলের ৫০ নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর ওয়ার্ডে নৌকা প্রতীকের এক পথসভায় উপস্থিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেন তারা।

যোগদানকৃতদের মধ্যে উত্তর রাজপুর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হাওলাদার, কবির শিকদার, রফিক হাওলাদার এবং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইসাহাক হাওলাদার ও নজরুল শিকদার রয়েছেন। অন্যরা দলের বিভিন্ন পদধারী নেতা ও সক্রিয় কর্মী।

৪৬নম্বর উত্তর রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ. ছত্তার বয়াতীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়রাম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সমন্বয়ক রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম-সাধরাণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম কালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুস্তম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান উদ্দিন শুভ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ মীর প্রমূখ।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)