মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি : আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান আল. এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মিজানুল হক, কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রকৌশলী নাজিমুল হক, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আল. এস,এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, জনতা ব্যাংকের ম্যানেজার তপু রায়হান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, আল. শাহনেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, হাজী আবু দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, জগদীশ চন্দ্র সানা, শেখ মিরাজ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে একই স্থানে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও বাল্যবিবাহ নিরোধ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 