শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কয়রায় ১৪২ বছরের ঐতিহ্যবাহী বনবিবির পূজা ও মেলা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কয়রায় ১৪২ বছরের ঐতিহ্যবাহী বনবিবির পূজা ও মেলা
২৭৩ বার পঠিত
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় ১৪২ বছরের ঐতিহ্যবাহী বনবিবির পূজা ও মেলা

---প্রতিবছরের মতো এবারও ৯ জানুয়ারি মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বনবিবির পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ পূজা ও মেলা সুন্দরবনের দেবদেবীর মাহাত্ম্য বর্ণনায় প্রথমেই যাঁর কথা উল্লেখ করতে হয়, তিনি বনবিবি। সুন্দরবন উপকূলের হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, বনবিবি সুন্দরবনে যত্রতত্র যাতায়াত করেন। বাঘ, কুমিরসহ সব হিংস্র জন্তু তাঁর অনুগত। তাই অরণ্যের দেবী হিসেবে প্রতিবছর মাঘ মাসের প্রথম সপ্তাহে খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয় বনবিবির পূজা ও মেলা।

প্রতিবছরের মতোও এবারও গতকাল মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ পূজা ও মেলা। ১৪২ বছরের ঐতিহ্যবাহী এই মেলায় যোগ দিতে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।গতকাল মঙ্গলবার কয়রার সুন্দরবনসংলগ্ন চরামুখা, ঘড়িলাল, ১ নম্বর কয়রাসহ সুন্দরবনের আশপাশের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামবাসীরা মণ্ডপ তৈরি করে সেখানে পূজার জন্য বনবিবি, শাহ জঙ্গলি, ধনা, মনা, গাজী কালু, দুঃখে ও দক্ষিণ রায়ের (সুন্দরবনের বাঘের মূর্তি) তৈরি করে রেখেছেন। দিনভর পুঁথিপাঠের মধ্য দিয়ে বনবিবিকে স্মরণ, প্রসাদ বিতরণসহ নানা কর্মকাণ্ড চলে। আর রাতে শুরু হয় মেলা। নানা পণ্য নিয়ে দূরদূরান্ত থেকে মেলায় আসেন দোকানিরা। সুন্দরবনসংলগ্ন ঘড়িলাল গ্রামে গিয়ে দেখা যায়, ঘড়িলাল বাজারের কাছেই বিলের মধ্যে তৈরি হয়েছে মেলার মঞ্চ। চারদিকে বসেছে পণ্যের পসরা। শিশুদের হইহুল্লোড়ে মাতোয়ারা খেলনার দোকানগুলো। এই গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার বলেন, ‘জন্মের পর থেকে আমরা মা বনবিবির পূজা করছি।’ এ পূজা করলে সুন্দরবনের হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে স্থানীয় মানুষের বিশ্বাস। কয়রা সদরের ১ নম্বর কয়রা গ্রামের মাতা বনবিবির মন্দিরে গিয়ে দেখা যায়, চলছে বনবিবির পূজার পুঁথির বয়ান। পুঁথির বয়ানে বনবিবির কাহিনি বর্ণনা করেন পুরোহিত। ভক্তরা গভীর মনোযোগে শোনেন সেই বয়ান। বনবিবির পূজা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ভক্তরা ভিড় করেন মন্দিরে।বনবিবির পূজা প্রসঙ্গে কয়রা সদরের বনবিবি মন্দিরের পুরোহিত সন্তোষ কুমার রায় বলেন, পৌরাণিক রীতি অবলম্বনে এই এলাকায় ধর্মবর্ণ–নির্বিশেষে বনবিবির পূজা হয়; পাশাপাশি মেলাও হয়। বনে গিয়ে যাতে বনজীবীরা নিরাপদে ফিরে আসতে পারেন, ভালো আয়রোজগার হয়, সেই ভাবনা থেকেই এ পূজা। গতকাল রাতে সুন্দরবনসংলগ্ন কপোতাক্ষ নদের পারের চরামুখা গ্রামে গিয়ে দেখা যায়, কপোতাক্ষপারে খোলা মাঠে বসেছে মেলার আয়োজন। পাশে থাকা বনবিবি মন্দিরের সভাপতি ভোলানাথ মাঝি বলেন, এই মন্দির ঘিরেই এখানে বনবিবির পূজা ও মেলা হয়ে আসছে সেই ১২৮৩ বঙ্গাব্দ থেকে। এ হিসাবে এই মেলা ১৪২ বছরের ঐতিহ্য বহন করে চলেছে। মেলায় কেউ এসেছেন উপভোগ করতে, কেউবা বনবিবির কাছে কিছু চাইতে। বনবিবি মন্দিরের সামনে নারী-পুরুষের ভিড়ে দেখা হয়ে গেল কয়রা বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সঙ্গে। মেলার ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, এ এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে দিনটির জন্য। এ অনুষ্ঠানের জন্য কাউকে দাওয়াত দিতে হয় না। ধর্মবর্ণ–নির্বিশেষে যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে কয়রায়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

ঈদের দিন বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের দিন বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
নড়াইলে ঈদের আগে ব্যতিক্রমী আয়োজনে হিন্দু-মুসলিমদের ঈদ আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা নড়াইলে ঈদের আগে ব্যতিক্রমী আয়োজনে হিন্দু-মুসলিমদের ঈদ আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা
পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত
ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড় ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড়
সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মজয়ন্তী উদযাপন সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মজয়ন্তী উদযাপন
উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট পাইকগাছায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট
পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত
থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)