রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ
পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ
পাইকগাছা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি ও টিউবওয়েল সহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করেছেন লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। ৪ ফেব্রুয়ারী রবিবার পাইকগাছর ৬নং লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ময়দানে আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, টিউবওয়েল, কম্বল, পানির পট ও বই বিতরণ করা হয়। কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আলহাজ্জ্ব মেছবাহুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট ও লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণ কুমার সাধু, যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, যুবলীগ নেতা মোঃ অহিদুজ্জামান মোড়ল, প্রভাষক বাবলুর রহমান, শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক আছাদুর রহমান সানা, কয়রা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ নূরুল আমিন। অনুষ্ঠানে ৩৫ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ২ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে পানির ট্যাংকি, ১টি টিউবওয়েল, ৫০টি কম্বল, ৩৫টি ২০ লিটারের পানির পট সহ একাদশ শ্রেণীর বই বিতরণ করা হয়।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 