শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
৩৭৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

--- পাইকগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে  র‌্যালি, বঙ্গবন্ধু’র প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবস উদযাপনের শুরুতে বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সমরেশ রায়, অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, প্যানেল মেয়র শেখ মাহবুব রহমান রঞ্জু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আ. আল মামুন, পিআইও ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. মৌলুদা খাতুন, উপধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহীদুল ইসলাম, মিলি জিয়াসমিন প্রমূখ। অপরদিকে, দিবসটি উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, বিজন বিহারী সরকার, জিএম ইকরামুল ইসলাম, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, শংকর দেবনাথ, দিজেন্দ্রনাথ মন্ডল, সুবাস রায়,‌শিবানন্দ রায়, জগদীশ রায়, প্রভাষক বাবলুর রহমান, নাজমা কামাল, মুক্ত অধিকার, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, জয়, অর্ঘ্য সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)