শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে গরু ছাগল ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
নড়াইলে গরু ছাগল ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

ফরহাদ খান, নড়াইল; নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে প্রায় আড়াই লাখ টাকার গরু, ছাগল, ইজিভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২০ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার মরিচপাশা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মোল্যা মোশাররফ হোসেন কামরুল ও মোঃ বাবলু মিয়া, নির্বাহী পরিচালক আতাউর রহমান অঝর, সহসভাপতি মোল্যা ইমদাদুল ইসলাম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, নাঈমুল ইসলাম ইমন, আলিমুজ্জামানসহ অনেকে।
উপকারভোগীদের মাঝে ১৩টি ছাগল, একটি গরু, দু’টি ঘর নির্মাণের জন্য ঢেউটিন, দু’টি সেলাই মেশিন, একটি ইজিভ্যান এবং একজন মেধাবীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ২০২০ সাল থেকে মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ধরণের কার্যক্রম করে আসছে। এর আগে চিকিৎসা, শিক্ষা, ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে মরিচপাশা, বাবরা এবং নাওরা গ্রামের অনেক মানুষ উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন উপকারভোগীরা।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 