শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

SW News24
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে গরু ছাগল ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে গরু ছাগল ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
২৪০ বার পঠিত
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে গরু ছাগল ভ্যান ও সেলাই মেশিন বিতরণ


---
ফরহাদ খান, নড়াইল; নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে প্রায় আড়াই লাখ টাকার গরু, ছাগল, ইজিভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২০ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার মরিচপাশা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মোল্যা মোশাররফ হোসেন কামরুল ও মোঃ বাবলু মিয়া, নির্বাহী পরিচালক আতাউর রহমান অঝর, সহসভাপতি মোল্যা ইমদাদুল ইসলাম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, নাঈমুল ইসলাম ইমন, আলিমুজ্জামানসহ অনেকে।

উপকারভোগীদের মাঝে ১৩টি ছাগল, একটি গরু, দু’টি ঘর নির্মাণের জন্য ঢেউটিন, দু’টি সেলাই মেশিন, একটি ইজিভ্যান এবং একজন মেধাবীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ২০২০ সাল থেকে মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ধরণের কার্যক্রম করে আসছে। এর আগে চিকিৎসা, শিক্ষা, ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে মরিচপাশা, বাবরা এবং নাওরা গ্রামের অনেক মানুষ উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন উপকারভোগীরা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি
পাইকগাছার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ পাইকগাছার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ
গণভোট কি? বোঝে না গ্রামের সাধারন দরিদ্র মানুষ গণভোট কি? বোঝে না গ্রামের সাধারন দরিদ্র মানুষ
মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের কর্মসূচি পালিত নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের কর্মসূচি পালিত
পাইকগাছায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও ওয়াসিউজ্জামান পাইকগাছায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও ওয়াসিউজ্জামান
মাগুরায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন মাগুরায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

আর্কাইভ