সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শেখ হাসিনা প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ
পাইকগাছায় শেখ হাসিনা প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ
পাইকগাছায় শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জলাধার বিতরণ উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত জলাধার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী। স্বাগত বক্তৃতা করেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী’র সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান আ. কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আ. মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুনছুর আলী গাজী, বিভূতি ভূষণ সানা, বিজন বিহারী সরকার, আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, উপজেলা রামকৃষ্ণ বাছাড়। এসময় উপকার ভোগী, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু 