শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ!
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ!
৬৭০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ!

  খুলনা জেলার পাইকগাছা উপজেলায় একটি গাছের এক বোটায ২০টি লাউ ধরেছে। লাউ দেখতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের  নতুন বাজারের রাইস মিলের চালে বিস্তার লাভ করা লাউ গাছটিতে ২০টি লাউ হয়েছে। মিলের পরিচালক নুর ইসলাম গাজী (নুরু) লাউয়ের চারা রোপন করে।

সরেজমিনে দেখা যায়, আমের মতো ঝুলে থাকা বোটায ২০টি  লাউ আছে। এর মধ্যে ১০টি লাউয়ের ওজন ২০০ গ্রামের মতো হবে। বাকি ৭টি লাউয়ের ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে আর ৩টি মারবেলের মতো।

নুরু জানান, স্থানীয়  বাজার থেকে লাউয়ের চারা কিনে তিনি নিজ হাতে লাগিয়েছেন।মিলের টিনের চালে গাছ লতিয়ে থাকায় নিচে থেকে ভাল মত দেখা যায় না। গাছে ৫০টির বেশী লাউ স্বাভাবিকভাবেই ধরেছে।২৫ এপ্রিল বৃহস্পতিবার সকারে টিনের চাল পরিস্কার ও গাছের বয়স হয়ে যাওযায় গাছ কেটে ফেলার জন্য চালে উঠে দেখে এক বোটায় ২০টি লাউ ধরেছ। তিনি গাছের কাণ্ড কেটে বোটার লাউ কেটে নিচে নামিয়ে আনেন।

লাউ  দেখতে আসা স্থানীয়  রহমত গাজী জানান, আমার জীবনে এই প্রথম দেখেছি  এক বেটায় ২০টি লাউ।এক বোটায় ২টি লাউ দেখেছি।এটি দেখা প্রথম ঘটনা। ---নতুন বাজারের ব্যবসায়ী  মনিরুল জানান, বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছে। এটা নিয়ে  বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি। একটি বোটায় ২০টি লাউ আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কুষিবিদ অসিম কুমার দাশ জানান, এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। কোনো কারণে যদি গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয় সে ক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এ ছাড়া জিন মিউটেশনের কারণেও হতে পারে।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)