শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১০ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
২৯৩ বার পঠিত
বুধবার ● ১০ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

---

পরিতোষ কুমার বৈদ্য ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।

সেই লক্ষ্যে ৯ ও ১০  জুলাই  মঙ্গলবার ও বুধবার  শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ১০ জুলাই বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।

প্রধান অতিথি বলেন, নারীদেরকে নেতৃত্ব দিতে হবে। নারী নেতৃত্বের মাধ্যমে নারীদেরকে এগিয়ে নিতে হবে। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের বিকাশ ঘটবে, তারা সংগঠন পরিচালনার জন্য দক্ষ হবে। নারীদের এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

অংশগ্রহণকারী অর্পণা মল্লিক বলেন, ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে আমি নারী নেতৃত্ব উন্নয়ন, নেতার গুনাবলী ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে অনেক কিছু শিখেছি। নারীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)