শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

SW News24
বুধবার ● ১০ জুলাই ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আধুনিক মৎস্য আড়ৎ নির্মাণ হচ্ছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আধুনিক মৎস্য আড়ৎ নির্মাণ হচ্ছে
২৮২ বার পঠিত
বুধবার ● ১০ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আধুনিক মৎস্য আড়ৎ নির্মাণ হচ্ছে

 --- পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

খুলনার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির উপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। বর্তমান আড়ৎ সংখ্যা ৭০ টি ও সদস্য সংখ্যা ৪৭৩ জন।

মৎস্য আড়ৎদারী সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধ কোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ী বেঁচা-কেনা হয় এ আড়ৎতে। সর্বনিম্ন একটা আড়ৎতে ৫০ হাজার টাকা থেকে ৫ লাথ টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। যা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ব্যাপারীরা এখানে আসে মাছ ক্রয় করছেন।
আড়ৎদারী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, আমাদের আরতে প্রতিদিন ৫শতাধিক লোক মাছ বেচা-কেনায় জড়িত। কিন্তু জায়গা স্বল্পতায় যথেষ্ট উপযুক্ত পরিবেশ নেই। মৎস্য আড়ৎদারি মার্কেটে যে জায়গা আছে তাতে সংকুলন হয না। মৎস্য আড়ৎদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

উপযুক্ত পরিবেশ গড়ার জন্য আমাদের মার্কেটের জন্য সরকার ৩ কোটি ৭৩ লাখ টাকা একটি মডেল ও আধুনিকায়ন মৎস্য মার্কেটের জন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করেছে। সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিশ প্রজেক্টের মাধ্যমে বরফ মিল স্থাপন, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ ১৪ টি প্রকল্প রয়েছে। গত ২৬ মে ৯৫ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের আদলে পাইকগাছায় মৎস্য আড়ৎতের মান উন্নয়নে মৎস্য অধিদপ্তর অর্থায়ন করছে। যা সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিজের একটি প্রজেক্ট।





কৃষি এর আরও খবর

মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ
মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)