সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নিরাপদ মাংস ক্রয় নিশ্চিতকরণ সভা
পাইকগাছায় নিরাপদ মাংস ক্রয় নিশ্চিতকরণ সভা
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর প্রয়োগ সংক্রান্ত বিধিমালা-২০২১ মোতাবেক ক্রেতাদের মানসম্মত ও নিরাপদ মাংস প্রাপ্তি নিশ্চিতকরনের লক্ষে পাইকগাছার মাংস ব্যবসায়ী (কসাই) সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৪ জুলাই সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়ের পরিচালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। আরো উপস্থিত ছিলেন, পৌর সদরের মাংস ব্যবসায়ী(কসাই) মোঃ আবুল কালাম, মোঃ ইসমাইল হোসেন, আঃ সবুর।
এ সময় পাইকগাছার মাংস ক্রেতাদের নিরাপদ মাংস প্রাপ্তির লক্ষে পশু জবাই এর ২৪ ঘন্টা আগে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে গরু-ছাগল পরিক্ষা-নিরিক্ষা করাসহ মাংসের দোকানে ফ্রিজ না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। মাংস ব্যবসায়ীদের জন্য এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হয়েছে। কোন প্রকার ব্যর্তয় হলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উল্লেখ্য, বেশ আগে থেকে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পঁচা মাংস ও ফ্রিজে রাখা মাংস বিক্রয়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 