শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
২২৩ বার পঠিত
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

---মাগুরা প্রতিনিধি : মাগুরা ঝিনাইদহ মহাসড়কের সদরের আলমখালি বাজারের পশ্চিশ পাশে রামনগর নামক স্থানে আজ রবিবার বেলা সাড়ে ১১টায়  বাস ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  সাগর (২৭ ) নামে একজন নিহত হয়েছে । নিহত সাগর সদরের হাজরাপুর ইউনিয়নের গোরীচরপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে । এ ঘটনায় ১০ আহত হয়েছে । গুরুতর আহত অবস্থায় সোহাগ (২৮),শামসুল(৪৫) ,শিশু আয়ান(৭) কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা করা হয়েছে । আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়,  রবিবার সকাল সাড়ে ১১টায়  মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। সে সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামে সাগর হোসেন মারা যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)