মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নে তেল মজুদ, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে নির্ধারিত সুলভ মূল্যে চাল বিক্রয় কার্যক্রম ও সার ডিলারদের কার্যক্রম মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন বাজারে পৃথক পৃথক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। চাঁদখালী ও মৌখালী বাজারে ৪ জন ডিলারকে কৃষি বিপণন আইন, ২০১৮ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ মোতাবেক মোট ১১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তারিফুর রহমান ও শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি বন্ধে, সালের ডিলারের দোকানে ভিজাল সার রোধে এবং খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে নির্ধারিত সুলভ মূল্যে চাল বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান চলবে।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 