শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
১০৫ বার পঠিত
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে

 ---পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন প্রকল্পের খনন কাজ উদ্ভোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোশেন (বিএডিসি)খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প এর আওতায় নাবার খাল পুনঃ খনন কাজের উদ্ভোধন করেন, বিএডিসি প্রধান (মনিটরিং) মোঃ আব্দুস ছাত্তার গাজী।

১৬ মার্চ সোমবার উপজেলার কপিলমুনির নাবার খাল পুনঃ খনন কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জোনের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, মোঃ রবিউল ইসলাম, কৃষক ও সুধীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মেহেদী হাসান।

বিএডিসি’র সেচ বিভাগের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও ডিএই’র সহযোগীতায় খনন কাজে বরাদ্দ ৩১ লক্ষ ৩৪ হাজার টাকা। খাল খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান যশোরের সাগর এন্টারপ্রাইজ। খালের ১.২৬ কি.মি. খনন করা হবে। যার উপরিভাগের প্রস্থ ১৮ মিটার এবং তলদেশের প্রস্থ ৭ মিটার। এছাড়া খালের গভীরতা হবে ২.৫ মিটার।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)