সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন প্রকল্পের খনন কাজ উদ্ভোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোশেন (বিএডিসি)খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প এর আওতায় নাবার খাল পুনঃ খনন কাজের উদ্ভোধন করেন, বিএডিসি প্রধান (মনিটরিং) মোঃ আব্দুস ছাত্তার গাজী।
১৬ মার্চ সোমবার উপজেলার কপিলমুনির নাবার খাল পুনঃ খনন কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জোনের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, মোঃ রবিউল ইসলাম, কৃষক ও সুধীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মেহেদী হাসান।
বিএডিসি’র সেচ বিভাগের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও ডিএই’র সহযোগীতায় খনন কাজে বরাদ্দ ৩১ লক্ষ ৩৪ হাজার টাকা। খাল খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান যশোরের সাগর এন্টারপ্রাইজ। খালের ১.২৬ কি.মি. খনন করা হবে। যার উপরিভাগের প্রস্থ ১৮ মিটার এবং তলদেশের প্রস্থ ৭ মিটার। এছাড়া খালের গভীরতা হবে ২.৫ মিটার।






মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে
মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা
মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি
মাগুরায় মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে মাঠে জৈব সার প্রয়োগে কৃষকের ব্যস্ত সময় 