শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
১২৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট

---পাইকগাছায় অবৈধ নেটজালসহ দুই লক্ষ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হযেছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল সহ ক্ষতিকর জাল নির্মূলে পাইকগাছার শিবসা, দেলুটিসহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে ১২ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সোলাদানা, লতা, দেলুটি ইউনিয়নে প্রবাহিত শিবসা, দেলুটি, ভদ্রতা সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় ৩টি অবৈধ নেট জাল জব্দ করা হয় এবং আনুমানিক ২ লক্ষ পারশে পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন, ক্ষেত্র রণধীর সরকার, বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার নৌ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)