বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন
পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবন উদ্বোধন করেন।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ ভবনটি নির্মিত হয়েছে।
এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা ও গ্রাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এসডিএফের প্রশিক্ষণ ও সহায়তায় এলাকার নারীরা উৎপাদনমুখী কাজে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন।






মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী 