রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
মাগুরা প্রতিনিধি : মাগুরা ঝিনাইদহ মহাসড়কের সদরের আলমখালি বাজারের পশ্চিশ পাশে রামনগর নামক স্থানে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বাস ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাগর (২৭ ) নামে একজন নিহত হয়েছে । নিহত সাগর সদরের হাজরাপুর ইউনিয়নের গোরীচরপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে । এ ঘটনায় ১০ আহত হয়েছে । গুরুতর আহত অবস্থায় সোহাগ (২৮),শামসুল(৪৫) ,শিশু আয়ান(৭) কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা করা হয়েছে । আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল সাড়ে ১১টায় মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। সে সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামে সাগর হোসেন মারা যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।






পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা 