বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বীজ, সার, নারকেলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোর্টাস ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও সুফলভূগী
অনুষ্ঠানে উপজেলার ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়াও ১ হাজার কৃষককে ৫টি করে নারকেল চারা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে ২ হাজার ৭০০টি নারকেল চারা এবং প্রতিজনকে ৩০ কেজি করে গোবর সার দেওয়া হয়েছে।
কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষিতে স্বনির্ভরতা এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 