শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
২১০ বার পঠিত
বুধবার ● ২৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

---মাগুরা প্রতিনিধি : আগামী ২৮ জুন রবিবার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০ টায় মাগুরা সিভিল সার্জন কনফারেন্স হলরুমে এক  অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইমতিয়াজ হোসেন। এ সময় বক্তব্য রাখেন  জেলা অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, মাগুরা বি এম এর সাধারণ সম্পাদক  ডাক্তার আব্দুল হাই ও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফজাল হোসেন প্রমূখ। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিটামিন এ নিয়ে এবং এর রোগ প্রতিরোধ সম্পর্কে  আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের  চিকিৎসক ডাক্তার দেবপ্রিয়া সরকার।
সভায় জানানো হয়, এ বছর জেলায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। জেলায় মোট ৯৪১ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  এ ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে  ১ হাজার ৯৯৯ জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার কাজ করবে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)