বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রথম পাতা » কৃষি » শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার হরিন্দী ব্রীজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বর থেকে রাস্তার দু’ধারের সড়কে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্যা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম ও মো. শহিদুল মোল্লা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ আরো অনেকে।
এ বিষয়ে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. শেখ আব্দুল্লাহ জানান, প্রতি বছরের ন্যায় এবারও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আজ শ্রীপুর উপজেলার বিভিন্ন ফাকা রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 