সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ঃ পাইকগাছায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। পুরাদমে আউশ ধান কর্তন চলছে। ভাদ্রের হঠাৎ ঝুম বৃস্টির মধ্যে ধান কর্তন চলছে। কয়েক দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছে বেশি। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে কৃষকরা খুশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপর, হরিঢালী,কপিলমুনি ও রাড়ুলীতে মোট ৬৪ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। প্রায় ৪৪ হেক্টর ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে। ফলন হয়েছে ২.৭৫ টন চাইল। নতুন ধান পুষ্ট ও ফলন ভাল হয়েছে। আউশ কাটার পর আমনের আবাদের জন্য জমি প্রস্তত করছে কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, স্বল্প পরিমাণে কিটনাশক, অল্প সেচ ও কম পরিশ্রমে আউশ ধান উৎপাদন করা সম্ভব। ফলন ভাল হয়েছে। কৃষকরা বিচুলী ও ধানের ভাল মূল্য পাওয়ায় লাভবান হয়েছে।






ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি 