শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
৬ বার পঠিত
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে

---প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ঃ পাইকগাছায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। পুরাদমে আউশ ধান কর্তন চলছে। ভাদ্রের হঠাৎ ঝুম বৃস্টির মধ্যে ধান কর্তন চলছে। কয়েক দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছে বেশি। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে কৃষকরা খুশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপর, হরিঢালী,কপিলমুনি ও রাড়ুলীতে ১শ ১৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। প্রায় ৭৫ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে। নতুন ধান পুষ্ট ও ফলন ভাল হয়েছে। আউশ  কাটার পর আমনের আবাদের জন্য জমি প্রস্তত করছে কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, স্বল্প পরিমাণে কিটনাশক, অল্প সেচ ও কম পরিশ্রমে আউশ ধান উৎপাদন করা সম্ভব। ফলন ভাল হয়েছে। কৃষকরা বিচুলী ও ধানের ভাল মূল্য পাওয়ায় লাভবান হয়েছে।





আর্কাইভ