শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
১৮৮ বার পঠিত
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

---খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের ৯০ বিঘা জমি দখল নিয়ে দুই উপজেলার পাশ্ববর্তী দুই ইউনিয়ের লোকদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। ৪ অক্টোবর রোববার সকালে উপজেলার সোনাতনকাটীর বালিয়া খেয়াঘাট এলাকায় জবর দখলকৃত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চর পাথর ঘাটা মৌজায় ৩০ বিঘা ও তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় নদী ভাঙ্গনে জেগে উঠা ৬০ বিঘা চরভরাটি জমি দখল নিয়ে বিরোধ চলছে। পাইকগাছা উপজেলার সোনাতনকাটি এলাকার লোকদের দাবী পাশ্ববর্তী তালা উপজেলার খেসর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে জবর দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের কবল থেকে উক্ত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনাতনকাটি গ্রামের মোমিনুর রহমান। বক্তব্য রাখেন,ইকবাল গাজী,আহাদ আলী,মতিয়ার রহমান। বক্তরা বলেন, কপেতাক্ষ নদের ভাংগনে নদের দক্ষিণ পাশে তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় ৬০ বিঘা জমি জেগে ওঠে। যা সোনাতনকাটি এলাকার লোকের দখল করতো। সম্প্রতি খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্ দখলদারদের বাসাবাড়ী ভাংচুর, মালামাল লুটপাট করে তাদেরকে বিতাড়িত করে দখল করে নেয়। অপরদিকে সোনাতন কাটির চর পাথরঘাটা মৌজার ৩০ বিঘা জমি মোমিনুর রহমানসহ স্থানীয়রা দখল করে ধান ও মাছ চাষ করছে। সে জমিও উক্ত লিয়াকত চেয়ারম্যানের লোকেরা দখলের পায়তারা করছে। এবিষয়ে প্রতিপক্ষ লিয়াকত পক্ষের শেখ মোঃ ইকলাস বলেন, আমাদের রেকর্ডীয়,জমি সোনাতন কটির লোকেরা জবর দখল করেছিল আমরা তা পুনরুদ্ধার করেছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)