শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
১১ বার পঠিত
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার

---মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার ঘসিয়াল গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. সৈয়দ আলী (৭১) নামে এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে স্থানীয় এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত ওই বৃদ্ধ বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ব্যথার তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘসিয়াল গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুল শেখ গত শনিবার সন্ধ্যায় বৃদ্ধ সৈয়দ আলীর বাড়িতে গিয়ে মাদক সেবন করে। এর আগেও নাজমুল ওই বৃদ্ধের বাড়ি থেকে একটি মোটর চুরি করেছিল বলে অভিযোগ রয়েছে। নিজের বাড়িতে বসে মাদক সেবনে বাধা দেওয়ায় পরদিন রবিবার সকালে বৃদ্ধ সৈয়দ আলীকে প্রথম দফায় মারধর করে নাজমুল। বৃদ্ধের দুই ছেলে ঢাকায় থাকেন এবং একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে তার প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় বসবাস করেন। রবিবার সকালে মারধরের সময় স্থানীয়রা এগিয়ে এলে নাজমুল চলে যায়। এরই জেরে গত সোমবার দুপুরে বৃদ্ধ সৈয়দ আলী নাজমুলের বাড়ির সামনে গড়াই নদীতে গোসল করতে গেলে ওঁৎ পেতে থাকা মাদক ব্যবসায়ী নাজমুল শেখ, তার বাবা আমিন শেখ, মা নাসিমা বেগম ও ছোট ভাই ইমরুল শেখ তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। হামলায় বৃদ্ধ সৈয়দ আলীর হাত ও পা ভেঙে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত বৃদ্ধ সৈয়দ আলী হাসপাতালের শয্যা থেকে ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে এই নির্মম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)