রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের ৯০ বিঘা জমি দখল নিয়ে দুই উপজেলার পাশ্ববর্তী দুই ইউনিয়ের লোকদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। ৪ অক্টোবর রোববার সকালে উপজেলার সোনাতনকাটীর বালিয়া খেয়াঘাট এলাকায় জবর দখলকৃত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চর পাথর ঘাটা মৌজায় ৩০ বিঘা ও তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় নদী ভাঙ্গনে জেগে উঠা ৬০ বিঘা চরভরাটি জমি দখল নিয়ে বিরোধ চলছে। পাইকগাছা উপজেলার সোনাতনকাটি এলাকার লোকদের দাবী পাশ্ববর্তী তালা উপজেলার খেসর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে জবর দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের কবল থেকে উক্ত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনাতনকাটি গ্রামের মোমিনুর রহমান। বক্তব্য রাখেন,ইকবাল গাজী,আহাদ আলী,মতিয়ার রহমান। বক্তরা বলেন, কপেতাক্ষ নদের ভাংগনে নদের দক্ষিণ পাশে তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় ৬০ বিঘা জমি জেগে ওঠে। যা সোনাতনকাটি এলাকার লোকের দখল করতো। সম্প্রতি খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্ দখলদারদের বাসাবাড়ী ভাংচুর, মালামাল লুটপাট করে তাদেরকে বিতাড়িত করে দখল করে নেয়। অপরদিকে সোনাতন কাটির চর পাথরঘাটা মৌজার ৩০ বিঘা জমি মোমিনুর রহমানসহ স্থানীয়রা দখল করে ধান ও মাছ চাষ করছে। সে জমিও উক্ত লিয়াকত চেয়ারম্যানের লোকেরা দখলের পায়তারা করছে। এবিষয়ে প্রতিপক্ষ লিয়াকত পক্ষের শেখ মোঃ ইকলাস বলেন, আমাদের রেকর্ডীয়,জমি সোনাতন কটির লোকেরা জবর দখল করেছিল আমরা তা পুনরুদ্ধার করেছি।






শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 