শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
১৩৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : বৃক্ষরোপনে সাজাই দেশ  সবার আগে বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মাগুরায় ১০ দিনের বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে সামাজিক বনায়ন জোন মাগুরা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ মেলার আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক  মোতাকাব্বীর আহমেদ প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। সকালে র‍্যালী শেষে  কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সামাজিক বনায়ন জোন মাগুরার সহকারী বন সংরক্ষক মোছাঃ জুমুয়া জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,জেলা পরিষদ প্রশাসক  আলী আহমেদ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক মো: তাজুল ইসলাম । ১০ দিন ব্যাপী এ বৃক্ষ ও ফল মেলায় ১৫ টি স্টল অংশ নিয়েছে। আলোচনা সভার শেষে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে ৩শ ফলজ চারাগাছ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সরকার সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে সারাদেশে একযোগে শুরু হয়েছে বৃক্ষরোপন ও ফল মেলা। জেলায় বৃহস্পতিবার থেকে শুরু হলো দশ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা। এ মেলা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী হবে ২৯ আগস্ট। মেলার পাশাপাশি প্রতিদিন বিকাল ৫ টা রাত ৮ টা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)