সোমবার ● ২২ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরা প্রতিনিধি : জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা গতকাল সোমবার বিকাল ৩ টায় ঢাকা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে মাগুরা জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয় জামালপুর জেলা ফুটবল দলের। নির্ধারিত খেলা শেষে উভয় দলের ফলাফল গোল শূন্য হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে জামালপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা ফুটবল একাদশ। পরে মাগুরা ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করা হয়। মাগুরা দলের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ ইউনুস আলী, নুর ইসলাম,মাগুরা ফুটবল দলের ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। এই অর্জনে আরো অভিনন্দন জানিয়েছেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জনে মাগুরা জেলা বাসিসহ বিভিন্ন ক্রিয়া সংগঠন স্বাগত জানিয়েছে।






১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা
মধুমতীতে নৌকাবাইচ ঘিরে লাখো মানুষের ঢল, দুই পাড়ে জনসমুদ্র
নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 