শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২২ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
২১ বার পঠিত
সোমবার ● ২২ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন

---মাগুরা প্রতিনিধি : জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট   অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা গতকাল সোমবার বিকাল ৩ টায়  ঢাকা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে মাগুরা জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয় জামালপুর জেলা  ফুটবল দলের। নির্ধারিত খেলা শেষে  উভয় দলের ফলাফল গোল শূন্য হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে জামালপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা ফুটবল একাদশ। পরে মাগুরা ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করা হয়। মাগুরা দলের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ  ইউনুস আলী, নুর ইসলাম,মাগুরা ফুটবল দলের ম্যানেজার  জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। এই অর্জনে আরো অভিনন্দন জানিয়েছেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি  অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জনে মাগুরা জেলা বাসিসহ বিভিন্ন ক্রিয়া সংগঠন  স্বাগত জানিয়েছে।





আর্কাইভ