সোমবার ● ২২ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাইকগাছায় বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্প-এর ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ২২ জুন সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত-এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী প্রাপ্য ২কোটি ৬৪ লক্ষ ৫৪ হাজার ২১ টাকা সরকারের এই অনুদানের চেক ২৭ জন ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরাসরি তুলে দেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সোনালী ব্যাংকের ম্যানেজার দীপায়ন সরকারসহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সাথে এই চেক বিতরণ করায় উপস্থিত সুবিধাভোগীদের মুখে দেখা গেছে হাসি। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারের এই মেগা সড়ক উন্নয়ন প্রকল্পের ফলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে উন্নয়নের স্বার্থে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে তাদের ন্যায্য পাওনা পান, তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন সরাসরি এই চেক বিতরণের উদ্যোগ নিয়েছে।






পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন 