শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ২২ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
৯৫ বার পঠিত
সোমবার ● ২২ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

---পাইকগাছায় বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্প-এর ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ২২ জুন সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

 

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত-এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী   প্রাপ্য ২কোটি ৬৪ লক্ষ ৫৪ হাজার ২১ টাকা সরকারের এই অনুদানের চেক ২৭ জন ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরাসরি তুলে দেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সোনালী ব্যাংকের ম্যানেজার দীপায়ন সরকারসহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সাথে এই চেক বিতরণ করায় উপস্থিত সুবিধাভোগীদের মুখে দেখা গেছে হাসি। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারের এই মেগা সড়ক উন্নয়ন প্রকল্পের ফলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে উন্নয়নের স্বার্থে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে তাদের ন্যায্য পাওনা পান, তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন সরাসরি এই চেক বিতরণের উদ্যোগ নিয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্কাইভ