মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের আওতায় পাইকগাছায় ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পাইকগাছার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী।
উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি ২১ জুন শুরু হয়ে ২৩ জুন মঙ্গলবার শেষ হয়। প্রশিক্ষণে প্রকল্পভুক্ত ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। তাদের আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, মাছের খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 