শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা
১০০ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা

---মাগুরা প্রতিদিন : রাস্তার পাশে পাট ক্ষেতে বাঘের দেখা মিলেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল। মেছো বাঘ বন্যপ্রাণীকে ঘিরে চরম আতঙ্ক বিরাজ করছে গ্রাম বাসির মনে।
রবিবার (২১ জুন) মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায়  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বাঘের ভিডিও ছড়িয়ে পড়ে।  এর আগে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের পাকা সড়কের পাশের ঝোপঝাড়ে একটি বাঘ দেখা যাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় যুবক ইসরাফিল হোসেন জানান, রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে হঠাৎ একটি বন্যপ্রাণী তার সামনে চলে আসে। অপ্রত্যাশিত এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়লেও সাহস করে মোবাইল ফোনে প্রায় সাত সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।
পরে তিনি স্থানীয় বাজারে গিয়ে বিষয়টি এলাকাবাসীকে জানান। প্রথমে অনেকেই তার কথা বিশ্বাস না করলেও ভিডিও ফুটেজ দেখার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর কয়েকজন মিলে প্রাণীটিকে খুঁজতে বের হলেও রাতের অন্ধকারে আর সেটির সন্ধান পাওয়া যায়নি। এদিকে প্রাণীটিকে নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ এটিকে চিতা বাঘ, আবার কেউ মেছো বাঘ বলে দাবি করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে। কারণ, প্রাণীটি যে স্থানে দেখা গেছে, তার আশপাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
মাঝিপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, প্রথমে আমার ভাতিজার কথা বিশ্বাস হয়নি। পরে সে আমাদের ভিডিওটি দেখালে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে দেখতে পাই। তবে চেষ্টা করেও সেটিকে ধরতে পারিনি। বর্তমানে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, ওই রাতে পাশের একটি বাড়ি থেকে চারটি মুরগি নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাণীটি মুরগিগুলো ধরে খেয়ে ফেলেছে।
এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তা তপেনন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি পর্যালোচনা করে বলেন, ভিডিওতে দেখা প্রাণীটি একটি মেছো বাঘ হিসেবে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় এখনো মেছো বাঘের দেখা মেলে। সাধারণত ঝোপঝাড়, জলাশয় ও পুকুরপাড় এলাকায় এদের বসবাস। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
প্রাণীটির উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মাঝিপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ পরিস্থিতিতে বন বিভাগের দ্রুত পদক্ষেপ এবং প্রাণীটির অবস্থান শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)