শুক্রবার ● ১৯ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামে হঠাৎ ঝড়-বৃষ্টির সময় তীব্র বজ্রপাতে ৩টি গরুর করুণ মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় দুই খামারি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।হরিণখোলা গ্রামের ননি কবিরাজ ও শিব সরদারের তিনটি গরু মাঠের পাশে খোলা জায়গায় বাঁধা ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনটি গরুর মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, মৃত তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। আকস্মিক দুর্যোগে গরুগুলো হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানান, দুপুরের পর ঝড়-বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে গবাদিপশু গুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আকস্মিক এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী খামারিরা।






মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড 