শুক্রবার ● ২৬ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মাগুরায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এ স্লোগান নিয়ে মাগুরায় শুক্রবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মাদকবিরোধী র্যালি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা এ মাদকবিরোধি র্যালীর আয়োজন করে। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ থান্ডার খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস কে ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ারের স্টেশন অফিসার রুহুল আমিন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন,আসুন মাদকমুক্ত থাকি মাদকের বিরুদ্ধে সোচ্চার হই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির দুষ্টু চক্র থেকে রক্ষা করি। বক্তারা আরো বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 