রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি প্রানকৃষ্ণ দাশ (ছাতা) ও সাবেক সভাপতি আব্দুল খালেক গাজী (চেয়ার) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানাগেছে, প্রানকৃষ্ণ দাশ দুই বার ও আব্দুল খালেক গাজী ৫ বার নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেন। আগামী ২২ এপ্রিল ৮৩টি সমিতির সদস্যরা ভোট প্রদান করবেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোমধ্যে ১জন সহ-সভাপতি পদে প্রভাষক সালেহ মোহাম্মদ ইকবাল ও ৬টি ব্লকের ৫ জন বিনাভোটে নির্বাচিত সদস্যরা হলেন, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার,সুধীর কৃষ্ণ দাশ,দীপঙ্কর সানা, প্রকাশ চন্দ্র মন্ডল। তবে, ১টি ব্লকে ১জন সদস্যের জন্য দুই প্রার্থী মোঃ ইকবাল হোসেন ও রেজাউল মোড়ল প্রতিদ্বন্দ্বীতা করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও সদস্যরা হলেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান ও সমবায় দপ্তরের আমির হোসেন।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 