শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
২২৫ বার পঠিত
রবিবার ● ১৫ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার

---খুলনার পাইকগাছায় পুলিশের এসআই চিন্ময় মন্ডলের মাকে হত্যা করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ বাড়ির পূূর্ব পাশের পুকুর থেকে নিহত ভারতি মন্ডলের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী ও এসআই চিন্ময় মন্ডলের মা ভারতি মন্ডল বাড়িতে একা থাকতেন। ১৪ মার্চ শনিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়ীতে হানা দিয়ে তাকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। একপর্যায়ে তারা ভারতি মন্ডলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর লাশ পাশের পুকুরে ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে লতা ইউপির পুতলাখালী ২নং ওয়ার্ডের সদস্য স্বপন কুমার মন্ডল জানান, রবিবার সকালে নিহত ভারতি মন্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজে তাদের বাড়িতে এসে বসত ঘরের বারান্দার গ্রীল খোলা দেখে বোন ভারতিকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তার কোন সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন উপস্থিত হয়ে তাৎক্ষণিক তারা থানা পুলিশকে খবর দেয়।

থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। তার গলায় একাধিক কোপের চিহ্ন ও মাথায় গভীর ক্ষত দেখা যায়। বাড়ির পশ্চিম পাশের রাস্তায় স্বর্ণালংকার রাখার খালি ব্যাগ এলামেলো অবস্থায় ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, ছেলে এসআই চিন্ময় চাকুরির সুবাদে বরিশালে থাকেন। আর বাড়িতে তার মা ভারতি একা বসবাস করতেন। বাবা প্রভাষ ধর্মান্তরিত হয়ে আলাদা সংসারে পাইকগাছা উপজেলা সদরে বসবাস করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)