রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
খুলনার পাইকগাছায় পুলিশের এসআই চিন্ময় মন্ডলের মাকে হত্যা করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ বাড়ির পূূর্ব পাশের পুকুর থেকে নিহত ভারতি মন্ডলের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী ও এসআই চিন্ময় মন্ডলের মা ভারতি মন্ডল বাড়িতে একা থাকতেন। ১৪ মার্চ শনিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়ীতে হানা দিয়ে তাকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। একপর্যায়ে তারা ভারতি মন্ডলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর লাশ পাশের পুকুরে ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে লতা ইউপির পুতলাখালী ২নং ওয়ার্ডের সদস্য স্বপন কুমার মন্ডল জানান, রবিবার সকালে নিহত ভারতি মন্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজে তাদের বাড়িতে এসে বসত ঘরের বারান্দার গ্রীল খোলা দেখে বোন ভারতিকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তার কোন সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন উপস্থিত হয়ে তাৎক্ষণিক তারা থানা পুলিশকে খবর দেয়।
থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। তার গলায় একাধিক কোপের চিহ্ন ও মাথায় গভীর ক্ষত দেখা যায়। বাড়ির পশ্চিম পাশের রাস্তায় স্বর্ণালংকার রাখার খালি ব্যাগ এলামেলো অবস্থায় ছড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানায়, ছেলে এসআই চিন্ময় চাকুরির সুবাদে বরিশালে থাকেন। আর বাড়িতে তার মা ভারতি একা বসবাস করতেন। বাবা প্রভাষ ধর্মান্তরিত হয়ে আলাদা সংসারে পাইকগাছা উপজেলা সদরে বসবাস করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 